July Biplob Porishod

📞 +88 01674-012444

✉️ info@julybiplobporishod.org

জুলাই বিপ্লব পরিষদের প্রতিবাদ

রাষ্ট্রশক্তির প্রকাশ্য এই বর্বর হামলার কঠোর প্রতিবাদে আগামী ৩০শে আগস্ট রোজ শনিবার সিলেট হাইওয়ে ও চট্টগ্রাম মহাসড়কে ব্লকেড কর্মসূচি ঘোষণা করছে জুলাই বিপ্লব পরিষদ।
আমরা আহ্বান জানাচ্ছি—প্রত্যেক তরুণ, প্রত্যেক শ্রমজীবী, প্রত্যেক স্বাধীনতাকামী মানুষকে, যে-ই গণতান্ত্রিক মুক্তির স্বপ্ন দেখে, সবাইকে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য।

এই লড়াই কোনো সাধারণ লড়াই নয়—
🔥 এটি ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুক্তির লড়াই।
🔥 এটি আমাদের টিকে থাকার লড়াই।
🔥 এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।
🔥 এটি জুলাই অভ্যুত্থানকে পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ দেওয়ার লড়াই।

আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি—
যত দমন আসুক, যত গুলি আসুক, যত লাঠি আসুক—এই লড়াই থামবে না।
বাংলার রাজপথেই এর জবাব দেওয়া হবে।

এই লড়াই কেবল নুর ভাইয়ের বা কোনো সংগঠনের নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক মুক্তির লড়াই। তাই আসুন—
✊ অবিচল থাকুক গণতন্ত্রের শিখা
✊ অবিরাম চলুক মুক্তির সংগ্রাম
✊ অটল থাকুক বিদ্রোহের অঙ্গীকার

বিঃ দ্রঃ দুপুর ১২ টায় শহীদী ঐক্য চত্বরে প্রতিবাদ সমাবেশ।

—জুলাই বিপ্লব পরিষদ

জুলাই বিপ্লব পরিষদের প্রতিবাদ, নিন্দা ও প্রতিরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর গ্রামবাসীর ন্যক্কারজনক হামলা, মারামারি ও কোপাকোপির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শিক্ষাঙ্গন শান্তি, জ্ঞান ও গবেষণার জায়গা — সেখানে রক্ত ঝরবে, শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়বে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—
👉 ছাত্র-ছাত্রীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কাপুরুষতার পরিচায়ক।
👉 বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
👉 আহত শিক্ষার্থীদের সঠিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

📢 আমরা আর নীরব থাকব না!
শিক্ষার্থীদের রক্তের দাগ মুছে যাবে না কিছু কাগুজে আশ্বাসে।
আজই সময়—সংহতি, ঐক্য এবং প্রতিবাদের।

শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না!
শিক্ষার্থীদের ওপর হামলা চলবে না!

জুলাই বিপ্লব পরিষদের প্রতিবাদ, নিন্দা ও প্রতিরোধ

🚩জুলাই বিপ্লব পরিষদের  প্রতিবাদ লিপি 🚩

আজ ২ সেপ্টেম্বর সকালে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের উপর সেনাবাহিনী ও পুলিশের গুলিতে শ্রমিক হাবিবুর রহমান হাবিব (২১) নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও মানবাধিকারের ওপর নির্মম আঘাত।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—

  • শ্রমিকরা কোনো অপরাধী নয়, তারা দেশের অর্থনীতির চালিকাশক্তি।
  • ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুলি চালানো গণতন্ত্র ও সংবিধানের চরম লঙ্ঘন।
  • এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে শ্রমিকদের দমন করার অংশ।

👉 আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি করছি:

১। নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিতে হবে।

২। ঘটনায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে।

৩।আহত শ্রমিকদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪। শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে।

শ্রমিক রক্তের বিনিময়ে উন্নয়ন নয়—
শ্রমিকের অধিকারই প্রকৃত উন্নয়ন।

জুলাই বিপ্লব পরিষদ

Scroll to Top